শ্রীমঙ্গলে পর্যটক হত্যা মামলার আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৩

শ্রীমঙ্গলে পর্যটক হত্যা মামলার আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্যটক শরীফুল ইসলাম হত্যা মামলার অন্যতম প্রধান আসামীকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টায় গাজীপুরের শ্রীপুর থানাধীন ধলাদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোটে আলোচিত পর্যটক হত্যা মামলার অন্যতম প্রধান আসামীকে গ্রেপ্তার করে র‌্যাব-৯ এর সদস্যরা।

 

গ্রেপ্তারকৃত আসামীর ওসমান গনি (৩৪)। সে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বচইড় (খলিল বাড়ী) এলাকার বাসিন্দা মো: ইসমাইল মিয়ার ছেলে।

 

Manual7 Ad Code

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সিনিয়র এএসপি ও র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার আব্দুল্লাহ-আল-নোমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব।

 

র‌্যাব জানায়- চলতি বছরের গত ২৭ আগস্ট মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ‘লেমন গার্ডেন রির্সোট’র বৃষ্টি বিলাশ কটেজের ২য় তলার ৫নং কক্ষের বিছানার উপর থেকে শরীফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মাথা থেতলানো রক্তাক্ত লাশ উদ্ধার করে শ্রীমঙ্গল থানা পুলিশ। এঘটনায় বাদি হয়ে শ্রীমঙ্গল থানায় ৩ জনের নামোল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী। যার মামলা নং-২৭/২৬১, তারিখ-২৮ আগস্ট ২০২৩ খ্রিঃ।

Manual7 Ad Code

 

চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের রহস্য উদঘাটনে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে র‌্যাব-৯।

 

র‌্যাবের একাধিক আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) মধ্যরাতে গাজীপুরের শ্রীপুর থেকে শরীফুল ইসলাম হত্যা মামলার আসামি ওসমান গনিকে (৩৪) গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব আরও জানায়- ঘটনার বিবরণে জানা যায়, নিহত শরীফুল ইসলাম (৪০) একজন কার্টুন ব্যবসায়ী। গত ২৪ আগস্ট রাতে ঢাকা থেকে অন্যান্য আসামীদের সাথে বেড়ানোর জন্য শ্রীমঙ্গলে আসেন। পরদিন (২৫ আগস্ট) সকালে তারা শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রির্সোট এর বৃষ্টি বিলাশ কটেজের ২য় তলার ৫নং কক্ষে উঠেন।

 

Manual3 Ad Code

২৭ আগস্ট দুপুরে তাদের কটেজ ত্যাগ করার কথা থাকলেও সকাল আনুমানিক বেলা পৌনে ১২টায় রির্সোটের হাউজ কিপিং কটেজের দরজায় দীর্ঘক্ষণ নক করে ভেতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষকে জানান। পরে কর্তৃপক্ষ শ্রীমঙ্গল থানায় অবহিত করলে পুলিশ রিসোর্টে গিয়ে বিকল্প চাবি দিয়ে কক্ষের ভেতর ঢুকে ভিকটিমের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে। পুলিশ তল্লাশীকালে কটেজের দক্ষিণ পাশের জঙ্গল থেকে হত্যা কাজে ব্যবহৃত একটি কাঠের টুকরা উদ্ধার করে।

 

গ্রেপ্তার গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে রয়েছে বলেও জানিয়েছেন র‌্যাব-৯’র মিডিয়া কর্মকর্তা।

 

(সুরমামেইল/এফএ)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code