শ্রীমঙ্গলে পিকআপ উল্টে ২ জন নিহত

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০২৫

শ্রীমঙ্গলে পিকআপ উল্টে ২ জন নিহত

Manual8 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-শ্রমিকবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুজন নিহত হয়েছেন।


মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার শ্রীমঙ্গলে চা-শ্রমিকবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৮ জন। এর মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

 

সোমবার (০৩ মার্চ) সকালে সাতগাঁও ইউনিয়নের ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও চা-বাগান ফ্যাক্টরির পাশে ঢালাই (ভাঙ্গা) নামক এলাকায় এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

 

নিহতরা হলেন- বিশাল (১৭) ও হৃদয় (২৫)।

 

Manual8 Ad Code

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে উপজেলার আমরাইল চা-বাগান থেকে শ্রমিক নিয়ে কাজে যাবার পথে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ভাঙ্গা নামক এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ১০ যাত্রী আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে তাৎক্ষণিক শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

Manual8 Ad Code

 

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সম্রাট কিশোর পোদ্দার জানান, সকালে দুর্ঘটনায় আহত ১০ জন চা শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। এরমধ্যে আটজনের অবস্থা গুরুতর হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক।

 

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আহমদ ফয়সল জামান জানান, শ্রীমঙ্গলে দুর্ঘটনায় আহত ছয়জন সদরে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে আসার পথে দুজন মারা গেছেন।

Manual1 Ad Code

 

সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং গাড়ি আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।

 

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code