শ্রীমঙ্গলে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৩

শ্রীমঙ্গলে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২

Manual6 Ad Code

ফাইল ছবি


শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পিকআপের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছ্নে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

 

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শহরতলীর হবিগঞ্জ রোডস্থ সকিনা সিএনজি স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

 

Manual6 Ad Code

নিহতরা হলেন- শহরের সাগরদিঘী সড়কের জমজম ফার্মেসির স্বত্তাধিকারী ও উপজেলার ভূনবীর এলাকার দুদু মিয়ার ছেলে সালেহ উদ্দিন (৩৫) ও শাসন গ্রামের রমজান আলীর পুত্র সিএনজিচালক আলী আকবর (৩৪)।

 

Manual1 Ad Code

জানা যায়, উপজেলার ভূনবীর এলাকা থেকে আসা শ্রীমঙ্গলগামী সিএনজিচালিত অটোরিকশা শহরতলীর হবিগঞ্জ রোডস্থ সকিনা সিএনজি স্টেশনের পাশে আসামাত্র বিপরিত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় স্থানীয় জনতা সিএনজি’র চালকসহ যাত্রীদের উদ্ধার করে ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্যজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

Manual6 Ad Code

 

মৌলভীবাজার হাসপাতালের জরুরি বিভাগে গুরুতর আহত দুইজনকে নিয়ে গেলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এর কিছুক্ষণ পরই সিএনজিচালক নিহত হন। অপরদিকে সিলেট মেডিকেলে পৌঁছার আগেই সালেহ উদ্দিন মারা যান বলে নিহতদের স্বজনরা জানান।

 

Manual7 Ad Code

শ্রীমঙ্গলস্থ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই মো. রাকিব-বিন ইসলাম জানান, সকাল বেলা দুর্ঘটনাটি ঘটে। তখন প্রচুর কুয়াশা ছিলো। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজিটি আমাদের ফাঁড়িতে নিয়ে আসি। তবে পিকআপটিকে আটক করতে পারিনি।

 

(সুরমামেইল/এসএম/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code