শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ জাল রুপি-টাকাসহ যুগেন্দ্র মল্লিক গ্রেপ্তার

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৪

শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ জাল রুপি-টাকাসহ যুগেন্দ্র মল্লিক গ্রেপ্তার

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
বিপুল পরিমাণ জাল ভারতীয় রুপি ও বাংলাদেশী জাল টাকাসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

 

Manual5 Ad Code

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানাধীন রুস্তমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ১৪ লক্ষ ৬৫ হাজার ৫০০ ভারতীয় রুপি জাল নোট ও বাংলাদেশী ৬৯ লক্ষ ৫২ হাজার ৯০০ টাকার জাল নোটসহ সর্বমোট ৮৪ লক্ষ ১৮ হাজার ৪০০ রুপি/টাকা জব্দ করে র‌্যাব।

 

Manual5 Ad Code

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মোঃ মশিহুর রহমান সোহেল।

 

Manual3 Ad Code

র‌্যাব-৯ জানায়- সোমবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানাধীন রুস্তমপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় জাল রুপি এবং বাংলাদেশী জাল নোটসহ জাল নোট প্রস্তুতকারী চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

 

গ্রেফতারকৃত যুগেন্দ্র মল্লিক (৪১) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার রুস্তমপুর এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত যুগেন্দ্র মল্লিক দীর্ঘদিন যাবত জাল টাকা তৈরি ও বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

 

র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত জাল নোট ও অন্যান্য আলামতসহ শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code