সিলেট ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৬
সুরমা মেইল নিউজ : মৌলভীজারের শ্রীমঙ্গলে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন এ ঘটনায় একি পরিবারের আরও পাঁচ জন আহত রয়েছেন। বুধবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের নয়শ্রী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জরিফ মিয়া উপজেলার নয়নশ্রী গ্রামের গনু মিয়ার পুত্র। সংঘর্ষে আহতরা হলেন, জলিল মিয়া (৬৫), মসুদ মিয়া (৩২), শহিদ মিয়া (১৮), মুহিত মিয়া, রেবা বেগম (২২) ও জুহাহির মিয়া (২০)।
নিহত জরিফ মিয়ার ভাতিজি রেবা বেগম জানান, দীর্ঘদিন ধরে পাশের বাড়ির সুফিয়ান, আমির ও লোকমানের সঙ্গে জমিজমা নিয়ে তাদের বিরোধ চলছিল। বুধবার সকালে সুফিয়ান দলবলসহ দেশি অস্ত্র নিয়ে জরিফ মিয়ার বাড়িতে হামলা চালায়।
এসময় জরিফ মিয়াকে ধারালো দা দিয়ে মাথা ও হাতে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৌলভীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) আব্দুছ সালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি