সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২২
শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৬টি কাপড়ের দোকান ও একটি ট্রাক পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৩১ ডিসেম্বর) ভোর সোয়া ৪টায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার আবু তাহের মিয়া জানান, শনিবার ভোর ৪টা ১৯ মিনিটে আমরা স্টেশন রোডের সাইফুর রহমান মার্কেটে আগুন লাগার খবর পাই। সঙ্গে সঙ্গে আমরা দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। পরে মৌলভীবাজার থেকে আমাদের আরও একটি ইউনিট যোগ দেয়। আমরা আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। অন্যথায় একটি পেট্রোল পাম্পসহ অনেক দোকানপাট পুড়ে যেত।
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা বলেন, আগুনে ৩৬টি দোকান ও একটি ট্রাক পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো রহস্যাবৃত থেকে গেছে। এর কারণ এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত না করে বলা যাবে না।

Design and developed by ওয়েব হোম বিডি