শ্রীমঙ্গলে মহিলাকে অজ্ঞান করে টাকা ছিনতাই, গ্রেপ্তার ৫

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৩

শ্রীমঙ্গলে মহিলাকে অজ্ঞান করে টাকা ছিনতাই, গ্রেপ্তার ৫

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে অজ্ঞান পার্টির পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (১৬ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আব্দুল্লাহ-আল-নোমন।

Manual3 Ad Code

 

এরআগে রোববার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টায় শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্প’র একটি আভিযানিক দল।

 

Manual3 Ad Code

র‌্যাব জানায়- গত ২৫ সেপ্টেম্বর দুপুরে বেলা ১২টার দিকে ছাবিয়া বেগম নামে এক মহিলা জেলার বড়লেখা বাজারস্থ পূবালী ব্যাংক থেকে ৭৫ হাজার টাকা উত্তোলন করে ২ হাজার টাকা আলাদা রেখে বাকি ৭৩ হাজার টাকা ভ্যানেটি ব্যাগে রেখে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা ভিকটিমের নাক ও মুখে সংজ্ঞা বিলোপকারী পদার্থ নিক্ষেপ করে। এতে ছাবিয়া বেগম সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেললে অজ্ঞান পার্টির সদস্যরা মহিলার ব্যাগে থাকা নগদ ৭৩ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।

 

এ ঘটনায় ভিকটিমের ছেলে আব্দুল আজিজ বাদী হয়ে বড়লেখা থানায় অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করে একটি চুরি মামলা দায়ের করেন। মামলা নং-১০/১৪০, তারিখ- ২৬ সেপ্টেম্বর ২০২৩।

Manual6 Ad Code

 

মামলা দায়েরের পর এ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে র‌্যাব-৯। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্প’র একটি আভিযানিক দল।

 

গ্রেপ্তারকৃরা হলো- কমলগঞ্জ থানাধীন দক্ষিণ রাজটিলা গ্রামের মৃত তুফান আলীর ছেলে ইব্রাহিম মিয়া (৫৯), বালিগাঁও গ্রামের মৃত মতি মিয়ার ছেলে মোঃ শাহাব উদ্দিন (৩৪), নগর গ্রামের মৃত কলিম উল্লাহ চৌধুরী ছেলে মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (৩৩), দক্ষিণ রাজটিলা গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে শরীফ মিয়া (২৩) ও শ্রীমঙ্গল থানা এলাকার কালাপুর গ্রামের হাবিব মিয়ার ছেলে জুবায়ের মিয়া (২৮)। তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা।

 

(সুরমামেইল/এফএ)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code