শ্রীমঙ্গলে রেললাইনের পাশে এসএসসি পরীক্ষার্থীর লাশ

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২২

শ্রীমঙ্গলে রেললাইনের পাশে এসএসসি পরীক্ষার্থীর লাশ

Manual8 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেল লাইনের পাশ থেকে ফাহাদ রহমান (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ এই লাশ উদ্ধার করে।

Manual1 Ad Code

 

নিহত ফাহাদ রহমান (১৮) উপজেলার পশ্চিম ভাড়াউড়া বাসিন্দা এবং শ্রীমঙ্গল সাব-রেজিস্টার অফিসের মোহরী ফজলুর রহমান ফজলুর বড় ছেলে।

Manual2 Ad Code

 

পারিবারিক সূত্রে জানা যায়, ফাহাদ চলতি বছরে শহরের শাহ মোস্তফা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। বুধবার ছিল তার প্র্যাকটিকেল পরীক্ষা।

 

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু তাহের জানান, এলাকার জনি আলম নামে এক ব্যক্তি ঘটনার খবর ৯৯৯ নম্বরে ফোন করে জানালে সেখান থেকে ফায়ার সার্ভিসকে ফোন করে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে ফাহাদকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক ফাহাদকে মৃত ঘোষণা করেন।

 

Manual4 Ad Code

নিহতের পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের সাথে রাতের খাবার খেয়ে ফাহাদ তার কক্ষে ঘুমিয়ে পড়ে। ভোরের কোন এক সময় পরিবারের কাউকে কিছু না বলে বাসা থেকে বেড়িয়ে যায়।

Manual6 Ad Code

 

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মোহাম্মদ শাফিউল জানান, এলাকাবাসীর বক্তব্যে ধারণা করা হচ্ছে- এটি একটি দুর্ঘটনা। তবে আরো অধিক নিশ্চিত হবার জন্য মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে প্রকৃত তথ্য নিশ্চিত হওয়া যাবে।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code