শ্রীমঙ্গলে শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যা, মা-বাবা গ্রেফতার

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, মে ২৩, ২০২৪

শ্রীমঙ্গলে শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যা, মা-বাবা গ্রেফতার

Manual3 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার শ্রীমঙ্গলে দুই বছরের প্রতিবন্ধী শিশুকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে মা-বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

বৃহস্পতিবার (২৩ মে) গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে, বুধবার (২২ মে) রাতে হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ চাতুল গ্রামে অভিযান চালিয়ে নিহত শিশুর বাবা রাশেদ মিয়া এবং মা শাপলা বেগমকে গ্রেফতার করা হয়।

 

জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজপাড়া গ্রামের দুই বছরের শিশু ফারিয়া জান্নাত মিলি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী ছিল। সে কোনোভাবে চলাফেরা করতে পারতো না। তার বাবা রাশেদ মিয়া ও মা শাপলা বেগম তাকে দেখাশোনা করতে গিয়ে এক সময় অধৈর্য হয়ে পড়েন। এরই মধ্যে গত ১৭ মে বিকেলে শিশু ফারিয়ার মুখে বিষ ঢেলে দেওয়া হয়। পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় শিশুটি। ঘটনার পর পরেই বাড়ি থেকে পালিয়ে যান ওই শিশুর বাবা-মা। এ ঘটনায় ওই শিশুর নানা ওয়াসির মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা করেন।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, মামলার পরিপ্রেক্ষিতে ওই শিশুর মা-বাবাকে গ্রেফতারে অভিযানে নামে শ্রীমঙ্গল থানা পুলিশ। গোপন সোর্স এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার রাতে হবিগঞ্জ সদর থানার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের প্রতিবন্ধী মেয়েকে বিষ খাইয়ে হত্যার কথা স্বীকার করেছেন তারা।

 

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code