শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, জুন ১৫, ২০১৬

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

Manual4 Ad Code

downloadসুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লইয়ারকোল এলাকায় গাড়ি চাপায় অজ্ঞাতপরিচয় (৫০) এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১৫ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

শ্রীমঙ্গল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহেদা আক্তার জানান, ভোরে লইয়ারকোল এলাকায় রাস্তার পাশে ওই বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, অজ্ঞাত কোনো গাড়ির চাপায় পথচারী ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code