শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, বৃষ্টির সম্ভাবনা

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৩

শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, বৃষ্টির সম্ভাবনা

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। সোমবার (০২ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গল উপজেলায় ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা‌। তবে আগামীকাল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

Manual3 Ad Code

 

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ৯.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১ কিলোমিটার। আগামী ৩ দিনের পূর্ভাবাস অনুযায়ী তাপমাত্রা কমতে থাকবে। আগামীকাল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পূর্বাবাসে দেখা গেছে, তাপমাত্রা কমে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামবে।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

আবহাওয়া পর্যবেক্ষণাগার শ্রীমঙ্গলের আবহাওয়া সহকারী মো. আনিসুর রহমান বলেন, তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বাড়ছে শ্রীমঙ্গলে। নভেম্বর থেকে হঠাৎ করে শীতের তীব্রতা অনুভূত হতে শুরু করেছে। আমাদের রেকর্ড অনুযায়ী, আগামীতে আরো বাড়বে শীতের তীব্রতা। আরো কমতে থাকবে তাপমাত্রা।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code