সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৩
মৌলভীবাজার প্রতিনিধি :
শ্রীমঙ্গলে অসচ্ছল চা শ্রমিক পরিবারের ৬ শিক্ষার্থীর লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুন।
অসচ্ছল চা শ্রমিক পরিবারের শিক্ষার্থীরা হলেন- উপজেলার ভূড়ভূড়িয়া চা বাগানের বাসিন্দা শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী সৃষ্টি পাল, একই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী বৃষ্টি পাল, ৮ম শ্রেণীর ছাত্রী পুর্ণিমা দোষাদ। এর মধ্যে নতুন করে ভর্তি হয়েছেন ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী তৃষা রবিদাস, কেয়া রবিদাস ও কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী সৌরভী মৃধা।
এদের মধ্যে পূর্নিমা দোষাদ জানায়, তার মা অসুস্থ্যতার কারণে কোন কাজ করতে পরছে না। বাবা মাঠি কাজ করে। বাবার সাথে মাঠির কাজ করে এক বোনের লেখাপড়ার খরচসহ সংসার চলে।
পূর্ণিমা দোষাদের মতো দরিদ্র এসব চা শ্রমিক পরিবারের শিক্ষার্থীদের লেখাপড়া এগিয়ে নিতে সহযোগিতা করায় উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষার্থীদের অভিভাবকেরা।
(সুরমামেইল/এমবিএন)
Design and developed by ওয়েব হোম বিডি