শ্রীমঙ্গল থেকে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৭

শ্রীমঙ্গল থেকে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার

Manual4 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে সক্রিয় মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত একজন আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

Manual7 Ad Code

বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে শ্রীমঙ্গল থানাধীন দ্বারিকাপাল মহিলা ডিগ্রী কলেজ যাত্রী ছাউনীর সামন থেকে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী মনু মিয়া (২৫)-কে গ্রেপ্তার করা হয়।

সে শ্রীমঙ্গল থানাধীন কালিঘাট গ্রামের মৃত আ: ছাত্তারের ছেলে।

Manual4 Ad Code

উল্লেখ যে, সে গ্রেফতার এড়ানোর লক্ষ্যে দেশের বিভিন্ন এলাকায় আতœগোপনে ছিল।

Manual7 Ad Code

গ্রেপ্তারকৃত আসামীকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code