সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৭
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে আন্ত:জেলা ডাকাত দলের ছয় পেশাদার ডাকাত সদস্যকে দেশীয় অস্ত্র¿সহ গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
রোববার (১২ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় শ্রীমঙ্গল থানাধীন কালিঘাট চা বাগান টিকরিয়া রোড চৌরাস্তা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থাকা দেশীয় বিভিন্ন অস্ত্রসস্ত্র ২টি চাইনিজ কুড়াল, ১টি বড় ছুরি, ১টি রামদা, ১টি শাবল, ২টি কিরিচ, ২টি টেপ, ১০০ গ্রাম মরিচের গুড়া, ১০ মি:গ্রা: লিডোকেইন ইউএসপি ৩টি, ৬টি পুরাতন চায়না মোবাইল সেট ও ৮টি মোবাইল সিম উদ্ধার করে র্যাব।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো- বাহুবল থানাধীন চারিগাঁও চিলামী গ্রামের মৃত আসকন্দর আলী ছেলে মো: আব্দুল কাদির (৪৫), একই থানাধীন চারিগাঁও আবিলপুর গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে মো: সানু মিয়া (৩৮), শ্রীমঙ্গল থানাধীন টিকরিয়া খন্দকারগুল গ্রামের মিলনের ছেলে মিন্টু কপালী (২০), শায়েস্তাগঞ্জ থানাধীন শায়েস্তাগঞ্জ উত্তর উবাহাটা গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৩), চুনারুঘাট থানাধীন ওবাহাটা গ্রামের মো: খোরশেদ মিয়ার ছেলে মো: কুদ্দুস মিয়া (২৩) ও শায়েস্তাগঞ্জ থানাধীন বিরামচর গ্রামের লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৬)।
র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচাক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো: মনিরুজ্জান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, র্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে জেলার শ্রীমঙ্গল এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি পালানোর চেষ্টাকালে থানাধীন কালিঘাট চা বাগান টিকরিয়া রোড চৌরাস্তা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব।
র্যাব সূত্র জানায়, গ্রেপ্তারকৃত ডাকাতরা দীর্ঘদিন যাবত মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় ডাকাতির একটি বড় চক্র গড়ে তোলে।
উদ্ধারকৃত দেশীয় অস্ত্র-সস্ত্র ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তারকৃত আসামীদেরকে জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান মনিরুজ্জামান।
Design and developed by ওয়েব হোম বিডি