শ্রীমঙ্গল থেকে বিপুল পরিমান মাদকসহ নারী-পুরুষ গ্রেপ্তার

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৭

শ্রীমঙ্গল থেকে বিপুল পরিমান মাদকসহ নারী-পুরুষ গ্রেপ্তার

Manual7 Ad Code

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ দুই নারী ও পুরুষকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

Manual6 Ad Code

মঙ্গলবার (১৪ নভেম্বর) দিনগত রাত সোয়া ২টার দিকে র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালিয়ে সিন্দুরখান বাজার বস্তি থেকে তাদের গ্রেপ্তার করে।

পরে তল্লাশী চালিয়ে বসত ঘরের বারান্দার ভিতরে ২টি প্লাষ্টিকের বস্তায় ৪৪টি ফেন্সিডিল, ৯২ বোতল বিয়ার ও ৬৮টি বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ উদ্ধার করে র‌্যাব। যার সর্বমোট আনুমানিক মূল্য ৩ লাখ ৩৭ হাজার ৮শ টাকা।

Manual4 Ad Code

গ্রেপ্তারকৃত নারী-পুরুষ হলো- উপজেলার সিন্দুরখান বাজার বস্তি গ্রামের মো: ফটিক মিয়ার স্ত্রী মোছা: খেলা বেগম (৩৫) ও জগন্নাথপুর থানাধীন মেঘরিকান্দি গ্রামের মৃত দিরেন্দ্র চন্দ্র রায়ের ছেলে দিগেন্দ্র চন্দ্র রায় (৬০)।

Manual8 Ad Code

র‌্যাব-৯ এর প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার সময় তাদের দু’জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব। গ্রেপ্তারকৃত মোছা: খেলা বেগম ও তার স্বামী মো: ফটিক মিয়া মৌলভীবাজার জেলার অন্যতম মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তারকৃত আসামীদেরকে জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code