সমঝোতার অপেক্ষায় : ৩ সপ্তাহের মধ্যে রোহিঙ্গাদের দেশে ফেরানো হবে : সু চি

প্রকাশিত: ২:১০ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৭

সমঝোতার অপেক্ষায় : ৩ সপ্তাহের মধ্যে রোহিঙ্গাদের দেশে ফেরানো হবে : সু চি

Manual7 Ad Code

মিয়ানমারে সেনাবাহিনীর নির্যাতনে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের প্রতিশ্রুতি দিয়েছেন মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি।

সোমবার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের ৩১তম সম্মেলনের এক প্লেনারি অধিবেশনে এই প্রতিশ্রুতি দেন তিনি। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এ সম্মেলন চলছে। খবর ম্যানিলা বুলেটিন ও সিএনএন ফিলিপাইনের।

সম্মেলনে সু চির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়, বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক হওয়ার তিন সপ্তাহের মধ্যে রোহিঙ্গাদের দেশে ফেরানো হবে।

Manual4 Ad Code

আসিয়ানের ওই অধিবেশনটি ছিল রুদ্ধদ্বার। অধিবেশন শেষ হওয়ার পর সু চির দেওয়া ওই প্রতিশ্রুতির কথা জানান ফিলিপাইনের প্রেসিডেন্টের মুখপাত্র হ্যারি রোক জুনিয়র। বৈঠকে সু চি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বিষয়ে ‘উদ্বেগ’ জানান।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, অধিবেশনে রোহিঙ্গাদের বিষয়টি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের পক্ষ থেকে উত্থাপন করা হয়।

Manual8 Ad Code

আসিয়ান সম্মেলনে রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি প্রসঙ্গটি ওঠার পর মিয়ানমারের পক্ষ থেকে বলা হয়, মিয়ানমার আনান কমিশনের প্রস্তাব মেনে চলছে।

Manual3 Ad Code

হ্যারি রক জুনিয়র সাংবাদিকদের বলেন, ‘মানবিক সহায়তাকে অভিনন্দন এবং বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের তিন সপ্তাহের মধ্যে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের (রোহিঙ্গাদের) প্রত্যাবাসন করা হবে।’

মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা শুরুর পর ছয় লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে চলে আসে।

আজকের অধিবেশনে মিয়ানমারের পক্ষ থেকে বলা হয়, সন্ত্রাসবাদ দমন এবং রাখাইনে শান্তি ফিরিয়ে আনতেই ওই রাজ্যে সেনা অভিযান পরিচালনা করা হয়।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code