সিলেট ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৫
সুরমা মেইল. বিনোদন ডেস্ক : শুটিংয়ের খাতিরে জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস এবার থার্টিফার্স্ট উদযাপন করবেন ব্যাংকক। এ উদ্দেশ্যে গতকাল শুক্রবার (২৫ ডিসেম্বর) তারা ঢাকা ত্যাগ করেছেন। তবে তাদের সঙ্গে থাকবে একটি শুটিং ইউনিট। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সম্রাট’ ছবির বাকি অংশের কাজের জন্য তাদেরকে ব্যাংককে যেতে হচ্ছে।
শাকিব খান জানিয়েছেন, ব্যাংকক শহর ও ফুকেটের বিভিন্ন জায়গায় ছবির কিছু দৃশ্য চিত্রায়নের পাশাপাশি গানেরও কাজ করবেন তিনি। এর মাধ্যমে ছবিটির দৃশ্যধারণ শেষ হবে। শুটিং শেষে নতুন বছরের প্রথমদিন ঢাকায় ফিরবেন শাকিব ও অপু।
এরই মধ্যে ‘সম্রাট’-দ্য কিং ইজ হিয়ার’ ছবিটির টিজার ও একাধিক গান দর্শকের মনে আগ্রহ তৈরি করেছে। ছবিটিতে শাকিব ও অপু বিশ্বাসের পাশাপাশি আরও আছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, মিশা সওদাগর, শিমুল খান, ইমন, ডিজে সোহেল, সু্ব্রত প্রমুখ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি