সরকার গঠন করলে সারাদেশে চাকরির ব্যবস্থা করবে এনসিপি: নাসীরুদ্দীন

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২৫

সরকার গঠন করলে সারাদেশে চাকরির ব্যবস্থা করবে এনসিপি: নাসীরুদ্দীন

Manual3 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে জনগণের সরকার গঠন হলে ৬৪ জেলায় চাকরির ব্যবস্থা করবে দলটি এমটি জানিয়েছেন এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

 

শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজারের বেরির পাড় পয়েন্টে দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে পথসভায় এসব কথা বলেন তিনি।

 

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, চাকরির জন্য তরুণ প্রজন্ম মাঠে নেমেছিল। তাদের চাকরি হয়নি। আমরা যারা যুব ছাত্র ভাই বাংলাদেশে তাদের কোনো ব্যবস্থা হয়নি। যারা মধ্যবিত্ত পরিবার রয়েছে, তারা যখন সবজি কিনতে যায় তখন আর বাজেটে হয় না। কোনো কিছু কেনাকাটা না করে বাসা-বাড়িতে ফিরে যায় তারা। এমন বাংলাদেশ আমরা চাই না।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

তিনি আরও বলেন, যে জনগণের ট্যাক্সের টাকায় প্রশাসন চলতে হয়, সেই প্রশাসন যদি জনগণের কল্যাণ করতে না পারে এমন প্রশাসন বাংলাদেশে আমরা চাই না। দেশে ৫০ শতাংশের কাছাকাছি তরুণ প্রজন্ম রয়েছে। মা-বাবার টাকা খরচ করে বিশ্ববিদ্যালয়-কলেজে পড়াশোনা করে, যখন দেশে একটি চাকরির জন্য দ্বারে দ্বারে ঘোরাফেরা করতে হয়, এর চেয়ে কষ্টদায়ক আর কি হতে পারে।

 

পথসভা উপলক্ষে সকাল থেকে বিভিন্ন উপজেলা থেকে মৌলভীবাজার শহরের বেরিরপাড়ে জড়ো হতে থাকেন এনসিপির নেতাকর্মীরা। শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সেখান থেকে শুরু হয় দেশ গড়তে জুলাই পদযাত্রা। কোর্ট রোড ও শাহ মোস্তফা সড়ক প্রদক্ষিণ করে তারা যোগ দেন পথসভায়। দুপুরে সেখানে একে একে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপি সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

 

Manual6 Ad Code

এছাড়া আরও বক্তব্য দেন- এনসিপির যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ, সংগঠক সাদিয়া ফারজানা দীনা।

 

পথসভায় উপস্থিত ছিলেন- এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, এহতেসামুল হক, মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক অর্পিতা শ্যামা দেব, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম।

 

আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব ডা. জাহেদ, সংগঠক মারুফ আল হামিদ, জাকারিয়া ইমন, জেলা এনসিপির সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী এহেসান জাকারিয়া, কবিরুল ইসলাম রুমন, তামিম আহমদ, সানাউল ইসলাম সুয়েজ, সাফওয়ান জাহান চৌধুরী, সৈয়দ মুফলে উস সালেকীন, আব্দুল্লাহ আল হোসাইন, আব্দুল বারী খোবায়েব ও শামায়েল রহমান।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code