সহিংসতা তীব্র, গভীর সঙ্কটে রোহিঙ্গারা : ডব্লিউএফপি’র খাদ্য সহায়তা স্থগিত

প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৭

সহিংসতা তীব্র, গভীর সঙ্কটে রোহিঙ্গারা : ডব্লিউএফপি’র খাদ্য সহায়তা স্থগিত

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: মিয়ানমারের রাখাইনে সহিংসতা আরো তীব্র হয়েছে। সঙ্কট আরো গভীর থেকে গভীরে যাচ্ছে। এর প্রেক্ষিতে সেখানে খাদ্য সহায়তা স্থগিত করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। মৃত্যুর সংখ্যা সেখানে বাড়ছেই। হাজার হাজার মানুষ পালাচ্ছে সহিংসতা থেকে। এর বেশির ভাগই রোহিঙ্গা মুসলিম।

Manual6 Ad Code

মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তাদের  নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানিয়েছে, রাখাইনে  শুধু ভস্মীভূত বাড়িঘরের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। স্যাটেলাইটে পাওয়া ছবির ওপর ভিত্তি করে সংস্থাটি  বলছে  একটি গ্রামেই পুড়ে মাটির সঙ্গে মিশে গেছে ৭০০ বাড়ি।

গত সপ্তাহে নতুন করে সহিংসতা শুরু হওয়ার পরে জাতিসংঘের হিসাব অনুযায়ী প্রায় ৫০ হাজার রোহিঙ্গা মৃত্যুর হাত থেকে পালিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেছে।

এদিকে, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে পলিয়ে বাংলাদেশে প্রবেশ করা ব্যক্তিদের করুণ ভাষ্য নিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন এক বিশেষ প্রতিবেদনে উল্লেখ করেছে,  মিয়ানমার সামরিক বাহিনীর সেখানে গণহত্যা চালাচ্ছে।

Manual6 Ad Code

নাফ নদীর বাংলাদেশ তীরে অনিবন্ধিত শরণার্থীদের একটি ক্যাম্পে  হামিয়া বেগম নামের এক শরণার্থী  সিএনএনকে বলেছেন, তারা আমাদের পেটাচ্ছে, গুলি করছে এবং ছুরি দিয়ে হত্যা করছে। অনেক মানুষ হত্যা করা হয়েছে। অনেক নারীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে।

রাবেয়া খাতুন ছিলেন রাখাইনের কুতুপালংয়ের বাসিন্দা। আট দিন আগে রওনা দিয়ে দীর্ঘপথ পাড়ি দিয়ে পাহাড়, জলামাঠ, ধানক্ষেত মাড়িয়ে তারা গতকাল শুক্রবার বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেছে।

মোহাম্মদ হারিণ নামের আর একজন বলেছেন, আমাদের কোনো খাবার নেই, পরিধান করার কাপড় নেই, আমরা ঘরহীন। সেনাবাহিনী আমাদের সবকিছু ধ্বংস করে দিয়েছে তাই আমাদের ফিরে যাওয়ারও উপায় নেই। সেখানে গণহত্যা চলছে।

নেক্সাস ফান্ড নামের একটি এনজিওর নির্বাহী পরিচালক স্যালি স্মিথ সিএনএন কে বলেছেন, মিয়ানমারের নেত্রী অং সান সু কির এই নৃশংসতার নিন্দা না করাটা হতাশাজনক। তিনি শান্তিতে নোবেলজয়ী এবং যা হচ্ছে তাতে মনে হচ্ছে তিনি বৌদ্ধদের শান্তির বিষয় নিয়ে ভাবেন,  রোহিঙ্গাদের নিয়ে নয়। আজ ঈদের নামজ শেষে তুর্কি সরকার বলেছেন মিয়ানমারের গনহত্যায় বিশ্ব মুসলিম নেতারা চুপ করে বসে আছেন।

কোরবানি করতে গিয়ে প্রাণ গেল রোহিঙ্গা দম্পতির

নিজ বাড়িতে রেখে আসা কোরবানির গরু আনতে গিয়ে প্রাণ হারালেন এক রোহিঙ্গা দম্পতি। জিরো পয়েন্ট থেকে মিয়ানমারে প্রবেশের সাথে সাথেই তাদের গুলি করে হত্যা করে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। সীমান্তের ভেতর থেকে সন্ধ্যায় লাশ দুটি জিরো পয়েন্ট এনে দাফনের প্রস্তুতি নেয়া হচ্ছে।

বান্দরবনের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের জলপাইতলীর নো-ম্যান্স ল্যান্ডে এখনও গুলিবিদ্ধ লাশ পড়ে রয়েছে। নিহত মিয়ানমারের ডেকুবনিয়া এলাকার আয়াত উল্লাহ এবং তার স্ত্রী আয়েশা বেগম বলে জানা গেছে। দুই দিন আগে আয়াত উল্লাহর পরিবার ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে।

Manual6 Ad Code

আয়াতের স্বজনেরা জানিয়েছে, শনিবার সকালে জলপাইতলী সীমান্ত দিয়ে কোরবানির গরু আনতে মিয়ানমারে যান ওই দম্পতি। সীমান্ত দিয়ে প্রবেশের পরপরই সেনাবাহিনী এবং বিজিপি তাদের গুলি করে হত্যা করে।

Manual7 Ad Code

দীর্ঘক্ষণ গুলিবিদ্ধ লাশ মিয়ানমার সীমান্ত পড়ে থাকে। পরে রোহিঙ্গারা লাশ উদ্ধার করে বিকেলে সীমান্তের জিরো পয়েন্টে নিয়ে আসেন। বর্তমানে তাদের লাশ জলপাইতলীতে রয়েছে।

ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানিয়েছেন, মিয়ানমার সীমান্তে রোহিঙ্গা দম্পতি গুলিবিদ্ধ হয়েছেন। পরে জিরো পয়েন্টে অবস্থানকারী রোহিঙ্গারা তাদের লাশ জলপাইতলীতে নিয়ে আসেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code