সাঁওতালদের পুনর্বাসনে হাইকোর্টের রুল

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৭

সাঁওতালদের পুনর্বাসনে হাইকোর্টের রুল

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে উচ্ছেদ হওয়া সাঁওতালদের পুনর্বাসনে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানাতে গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) ও গোবিন্দগঞ্জের উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আগামী এক মাসের মধ্যে হাইকোর্টকে এ তথ্য জানাতে হবে। একই সঙ্গে উচ্ছেদ হওয়া সাঁওতাল পুনর্বাসনে রুল জারি করা হয়েছে।

Manual2 Ad Code

দুই সপ্তাহের সমাজ কল্যাণ সচিব, গাইবান্ধার ডিসি, গোবিন্দগঞ্জের ইউনও এবং রংপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

Manual3 Ad Code

বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত এ রুল জারি করেন।

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি সাঁওতাল উচ্ছেদের ঘটনার মামলার আলামত নষ্টের বিরুদ্ধে রিট করেন এক আইনজীবী। তার আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের জারি করা রুলের শুনানি ছিল আজ। ওই রুলের শুনানিকালে স্বপ্রণোদিত হয়ে হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা ও রুল জারি করেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code