সাকার রায় ফাঁসের মামলার রায় ফের পেছালো

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৬

সাকার রায় ফাঁসের মামলার রায় ফের পেছালো

Manual5 Ad Code

saka

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রায় ফাঁসের মামলার রায় আবারো পেছানো হয়েছে।

Manual5 Ad Code

রোববার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম সামসুল আলমের আদালতে এই মামলার রায় ঘোষণার ধার্য দিন ছিল।

আদালত সূত্র জানায়, আবাসিক হলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আন্দোলনের কারণে আসামিদের আদালতে হাজির করা যায়নি। এ কারণে এই মামলার রায় আজ ঘোষণা করা হয়নি। সাইবার ট্রাইব্যুনালের ভিপি নজরুল ইসলাম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে এই মামলার রায় ঘোষণার জন্য গত ১৪ আগস্ট ধার্য দিন ছিল। কিন্তু ট্রাইব্যুনালের বিচারক রায় লিখে শেষ করতে না পারায় রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেছিলেন। গত ৪ আগস্ট এই মামলার যুক্তি উপস্থাপন শেষ হয়। এতে ২১ জন সাক্ষী সাক্ষ্যপ্রদান করেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code