সাবেক প্রেমিকের মুখে প্রেমিকার অ্যাসিড!

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৭

সাবেক প্রেমিকের মুখে প্রেমিকার অ্যাসিড!

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের ব্যাঙ্গালোরে সাবেক প্রেমিককে অ্যাসিড ছোড়ার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ।

Manual2 Ad Code

বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে, অ্যাসিডে দগ্ধ ব্যক্তি সম্প্রতি মেয়েটির সঙ্গে তার চার বছর ধরে চলা সম্পর্কের ইতি টেনেছিলেন।

Manual5 Ad Code

শহরের পুলিশ বলেছে, এটাই কোনো পুরুষকে নারীর দ্বারা অ্যাসিড ছোড়ার প্রথম ঘটনা। সব ক্ষেত্রেই দেখা যায়, মেয়েরা পুরুষদের ছোড়া অ্যাসিড সন্ত্রাসের শিকার হন।

Manual8 Ad Code

‘আমাদের গত ১২ বছরের রেকর্ড অনুসারে এমন কোনো কেস নেই যেখানে কোনো মেয়ে একজন পুরুষকে অ্যাসিড ছুড়েছে’- বিবিসিকে এমনটাই বলেছেন ব্যাঙ্গালোর পুলিশের ডেপুটি কমিশনার এমএন আনুচেথ।

অ্যাসিডে জয়াকুমার পুরুষোত্তম নামে ৩২ বছর বয়সী ওই যুবকের মুখমণ্ডলের ডানদিকের কিছু অংশ, চোখ, গাল এবং কপালের কিছু অংশ ঝলসে যায়। তবে তার চোখ নষ্ট হয়নি, জানিয়েছে পুলিশ কর্মকর্তারা।

পুরুষোত্তম পুলিশকে বলেন, তার বান্ধবী লিডিয়া ইয়েশপাউল একজন নার্স হিসেবে কাজ করতেন। মিজ ইয়েশপাউল তাকে বিয়ে করতে চাইতেন। তবে মিস্টার পুরুষোত্তমের বাবা-মা এই সম্পর্ক মানতে রাজি হননি। কারণ তাদের দুজনের ধর্ম ভিন্ন। একজন খ্রিস্টান এবং আরেকজন হিন্দু সম্প্রদায়ের।

তিনি আরও জানান, তিন মাস আগে এই সম্পর্ক শেষ করে দিয়ে তিনি বিয়ের জন্য নতুন কাউকে খুঁজছিলেন।

কাজ শেষে সে বাড়ি ফেরার সময় রাস্তায় এই অ্যাসিড হামলার ঘটনাটি ঘটে এবং লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। এর পরপরই মিজ ইয়েশপাউল আটক হন।

Manual1 Ad Code

তার বিরুদ্ধে হত্যা-চেষ্টার অভিযোগ আনা হয়েছে এবং বুধবার আদালতে হাজির করার পর জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code