সাবেক মহিলা কমিশনারের বাসা থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, জুন ৫, ২০২৪

সাবেক মহিলা কমিশনারের বাসা থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার পৌরসভার সাবেক মহিলা কমিশনার দিলারা রহমানের শৈয়ারপুরের বাসা থেকে জগলু মিয়া (২৫) নামে গাড়িচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ জুন) সকালে এই মরদেহ উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

 

মৃত জগলু মিয়া মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনী ইউনিয়নের বশিজোড়া গ্রামের মো. মোছাব্বির মিয়ার ছেলে।

 

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক কাউন্সিলর দিলারা রহমানের গাড়িচালক জগলু বাসার তিন তলার জেনারেটরের পাশের রুমে থাকতেন। বুধবার ভোরে বিদ্যুৎ চলে গেলে তাকে অনেক ডাকাডাকি করা হয়। কিন্তু কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে তারা পুলিশকে খবর দেন। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠান।

Manual6 Ad Code

 

তিনি আরও জানান, কী ঘটেছে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code