সাবেক মেয়র আতিক গ্রেফতার

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৪

সাবেক মেয়র আতিক গ্রেফতার

Manual4 Ad Code

সুরমামেইল ডেস্ক :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code

 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Manual7 Ad Code

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর গত ১৮ আগস্ট রাজধানীর ডিএনসিসির নগর ভবনে গিয়ে জনগণের তোপের মুখে পড়েন আতিকুল ইসলাম। ঐ সময় তিনি নগর ভবনের পেছনের সিঁড়ি দিয়ে পালিয়ে যান।

Manual7 Ad Code

 

এরপর ১৯ আগস্ট আতিকুল ইসলামসহ দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে অন্তর্বর্তীকালীন সরকার।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code