সামরিক শাসন জারির হুমকি দিলেন প্রেসিডেন্ট

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৭

সামরিক শাসন জারির হুমকি দিলেন প্রেসিডেন্ট

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে হুমকি দিয়ে বলেছেন, দেশে যদি মাদক সমস্যা আরো তীব্র হয় তাহলে তিনি সুপ্রিমকোর্ট ও জাতীয় সংসদকে উপেক্ষা করে সামরিক শাসন জারি করবেন।

Manual1 Ad Code

দুতের্তে পরিষ্কার করে বলেছেন, পুরো জাতির বিপরীতে দু’একজনের অধিকার রক্ষার জন্য আমি সুপ্রিমকোর্টকে গণ্য করব না।

রোববার ফিলিপাইনের প্রেসিডেন্টের বরাত দিয়ে রাশিয়ার গণমাধ্যম আরটি এ খবর দিয়েছে। ফিলিপাইনের চেম্বার অব কমার্সের এক বৈঠকে তিনি আরো বলেন, আইনি যেকোনো বাধা উপেক্ষা করে দেশের স্বার্থ রক্ষা করতে হবে।

Manual1 Ad Code

দুতের্তে বলেন, সমস্ত সীমাবদ্ধতা সত্ত্বেও সবার ওপরে দেশ এবং যদি পরিস্থিতি সত্যিই খারাপ হয় তাহলে আমি সামরিক শাসন জারি করব। ফিলিপাইনের সংবিধান অনুযায়ী, বিদেশি আগ্রাসন কিংবা অভ্যন্তরীণ সশস্ত্র বিদ্রোহ দেখা দিলে কেবল সামরিক আইন জারি করতে পারেন প্রেসিডেন্ট। তবে সর্বোচ্চ আদালত বা সংসদ তা প্রত্যাহার করতে পারে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code