সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ স্বাভাবিক

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৪

সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ স্বাভাবিক

Manual2 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
তিন ঘণ্টা বন্ধ থাকার পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রোববার রাত ৮টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

 

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন।

 

Manual1 Ad Code

এর আগে রোববার (২৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে কালবৈশাখী ঝড়ে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় রেললাইনের ওপর গাছ পড়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ স্টেশনে দুটি ট্রেন আটকা পড়ে।

Manual8 Ad Code



স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে হঠাৎ করেই কালবৈশাখী ঝড় আঘাত হানে। এ সময় জয়ন্তিকা ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনে আসলে ট্রেনের ওপর গাছ পড়ে। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঝড়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বেশ ক্ষতি হয়েছে। বনের ভেতর দিয়ে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথের একাধিক স্থানে গাছ ভেঙে পড়েছে। এর ফলে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন কয়েক শতাধিক ট্রেনের যাত্রী।

 

কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, ঝড়ে সিলেট-শ্রীমঙ্গল রেললাইনের ওপর কয়েকটি গাছ ভেঙে পড়েছে। এতে বিকেল থেকে সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাত ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Manual8 Ad Code

 

মৌলভীবাজার বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস ও বন বিভাগের সদস্যরা মিলে গাছ সড়ানোর পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।

 

(সুরমামেইল/এমবিএন)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code