সালমানের জন্মদিনে ভক্তদের ৪০০ ফুট লম্বা কেক!

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৫

সালমানের জন্মদিনে ভক্তদের ৪০০ ফুট লম্বা কেক!

Manual2 Ad Code

salman-khan_96083

Manual2 Ad Code

 

সুরমামেইল. বিনোদন ডেস্ক: আজ বলিউড সুপারস্টার সালমান খানের ৫০তম জন্মদিন। সালমান খান তার খামার বাড়িতে কাছের বন্ধু-বান্ধব নিয়ে জন্মদিন পালনে ব্যস্ত। এদিকে, গুজরাট প্রদেশের সুরত সিটিতে সালমানের ভক্তরা কাটবে ৪০০ ফুট লম্বা কেক। কেকটির ওজন চার হাজার কিলোগ্রাম।

কেকটি বিতরণ করা হবে শহরের ২০০ এতিমখানায়। কমপক্ষে চার হাজার শিশু সালমান খানের জন্মদিনের কেকের স্বাদ নিতে পারবে। আশাকরা হচ্ছে, সালমান খানের ১৫ হাজার ভক্ত জন্মদিনের এই অনুষ্ঠানে যোগ দিবে।

Manual6 Ad Code

ব্রেডলাইন নামে স্থানীয় একটি বেকারি প্রতিষ্ঠান কেকটি তৈরি করেছে।

Manual6 Ad Code

ব্রেডলাইনের স্বত্বাধিকারী নিতিন পাটেল বলেছেন, আমরা সালমান খানকে স্যালুট জানাতে চাই। আর যারা এই ধরনের উদ্যোগ নিয়েছে তাদের ধন্যবাদ।

লিমকা বুক অব রেকর্ডস এবং গিনেজ ওয়ার্ল্ড অব রেকর্ডসের একটি টিম সুরত শহরে জন্মদিনের কেক কাটার দিন উপস্থিত থাকবে নতুন রেকর্ড লিপিবদ্ধ করা জন্য।

Manual8 Ad Code

উল্লেখ্য, সালমান খান ১৯৬৫ সালে ২৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code