সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, মে ২২, ২০১৬
বিনোদন ডেস্ক : সালমান খানের বিয়ে নিয়ে মিডিয়াজুড়ে জোর চর্চা রয়েছে। সালমান এতোদিন কিছু না বললেও এবার তিনি মুখ খুললেন। নিজের বিয়ে সম্পর্কে জানিয়েছেন, যখন বিয়ে করবেন, তিনি নিজেই সে খবর টুইটার-ফেসবুকে জানিয়ে দেবেন।
তবে এমনি এমনি সালমান বিষয়টি নিয়ে কথা বলেননি। বলিউডের বাতাসে জোর গুঞ্জন রয়েছে, ৫০ বছর বয়সী বলিউডের এই অভিনেতা তার কথিত প্রেমিকা রোমানীয় টিভি রিয়েলিটি শো তারকা ইউলিয়া ভেঞ্চুরকে বিয়ে করছেন আসছে ডিসেম্বরে।
সালমান অবশ্য স্পষ্ট করেই বলেছেন, আমি কখন বিয়ে করব, সে কথা আগাম আপনাদের জানানোর কোনও প্রয়োজন আছে বলে মনে করি না। যখন আমি বিয়ে করব, সে খবর আমি টুইটারে টুইট করে জানিয়ে দেব। ফেসবুকে তা পোস্ট করব। এভাবেই অন্তর্জালে বিয়ের খবর ভক্তদের জানিয়ে দেব আমি।
ইউলিয়া ভেঞ্চুরের সঙ্গে সালমান খানের প্রেমের খবরটি ডালপালা মেলেছিল বেশ আগেই। ২০১১ সালে আয়ারল্যান্ডের ডাবলিনে ‘এক থা টাইগার’ ছবির শুটিং চলাকালে সালমানের সঙ্গে পরিচয় ইউলিয়া ভেঞ্চুরের। সালমানের বোন অর্পিতার বিয়েতেও উপস্থিত ছিলেন তিনি।
কিছুদিন আগে ইউলিয়া ও সালমান আংটিবদল করেছেন- এমন খবরও প্রকাশ হয়। আর এবার খবর ভাসছে, ২৭ ডিসেম্বর, সালমানের জন্মদিনে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। সূত্র: ইন্ডিয়া টুডে।
Design and developed by ওয়েব হোম বিডি