সাহিত্যে নোবেল পেলেন ফ্রান্সের অ্যানি এরনক্স

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২২

সাহিত্যে নোবেল পেলেন ফ্রান্সের অ্যানি এরনক্স

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
সাহিত্যে চলতি বছর নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি লেখক অ্যানি অ্যানি এরনক্স। বৃহস্পতিবার (০৬ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি সাহিত্যে ১১৯তম নোবেল বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করেছে। সাহস এবং ক্লিনিক্যাল তীক্ষ্ণতার সাহায্যে তিনি ব্যক্তিগত স্মৃতির শিকড়, বিচ্ছিন্নতা এবং সম্মিলিত সংযম উন্মোচনের যে চেষ্টা করেছেন এজন্য সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি।

 

তার বেশিরভাগ সাহিত্যকর্মই আত্মজীবনীমূলক। সমাজ বিজ্ঞানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

 

রয়্যাল সুইডিস অ্যাকাডেমি জানিয়েছে, লেখার মাধ্যমে ধারাবাহিকভাবে এবং বিভিন্ন কোণ থেকে, লিঙ্গ, ভাষা এবং শ্রেণী সম্পর্কিত শক্তিশালী বৈষম্য তুলে ধরার জন্য ২০২২ সালের অ্যানি এরনাক্সকে সাহিত্যে নোবেল দেয়া হয়েছে। সাহসীকতা এবং স্বচ্ছতা ও তীক্ষ্ণতার সাহায্যে তিনি ব্যক্তিগত স্মৃতির শিকড়, বিচ্ছিন্নতা এবং সম্মিলিত সংযম উন্মোচন করেছেন বলে জানায় নোবেল কমিটি। বরাবরের মতো এবারও পুরস্কারের ১ কোটি সুইডিশ ক্রোনার পাবেন তিনি।

Manual4 Ad Code

 

নোবেল কমিটির স্থায়ী সদস্য ম্যাটস মাম বলেছেন, অ্যানি যে সাহিত্যে নোবেল পেয়েছেন সেটি তিনি জানেন না। তবে দ্রুতই তিনি এ খবর পাবেন বলে জানান ম্যাটস মাম।

 

Manual8 Ad Code

অ্যানিকে সাহিত্যে নোবেল দেয়ার ব্যাপারে নোবেল কমিটি বলেছে, সাহস ও তীক্ষ্ণতার মাধ্যমে তিনি ব্যক্তিগত স্মৃতির শেকড়, বিচ্ছিন্নতা ও সম্মিলিত সংযম উন্মোচন করেছেন তার জন্য সাহিত্য জগতের সর্বোচ্চ সম্মাননা পেয়েছেন তিনি।

 

তিনি তার সাহিত্যে গর্ভপাত, পরিবার নিয়ে লিখেছেন।

 

Manual1 Ad Code

এই ফরাসি সাহিত্যিক নরম্যান্ডির সাধারণ পরিবারে বেড়ে ওঠেন। তিনি বেশি পরিচিত ওমেন্স স্টোরি, এ মেন্স প্লেস এবং সিম্পল প্যাসনের মতো আত্মজীবনীমূলক কর্মের জন্য।

 

Manual4 Ad Code

তার সাহিত্য ক্যারিয়ার শুরু হয় ১৯৭৪ সালে। তবে অ্যানির এসব সাহিত্যকর্মকে ইংরেজীভাষী সমালোচক ও পাবলিশাররা মাঝে মাঝে আত্মজীবনী বলতে অস্বীকৃতি জানিয়েছেন। আনি নিজে সব সময় বলেছেন, তার কর্মগুলো কল্পকাহিনী। তার অনেক সাহিত্যকর্ম ইংরেজি ভাষায় অনুবাদ করা হয়। ২০১৯ সালে দ্য ইয়ার্স নামে বইয়ের জন্য আন্তর্জাতিক বুকার অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন পান তিনি।

 

পুরস্কার হিসেবে ১ কোটি সুইডিশ ক্রোনার পাবেন সাহিত্যের এই নোবেলজয়ী। গত বছর ভাগ্যাহত শরণার্থীদের জীবনের দুঃখ-দুর্দশা আর তাদের জীবনে ঔপনিবেশিকতার প্রভাব নিজের লেখনীতে দ্ব্যর্থহীনভাবে ফুটিয়ে তুলে সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছেন তানজানিয়ার ঔপন্যাসিক আব্দুলরাজাক গুরনাহ।

 

করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে সুইডেনের রাজধানী স্টকহোমে ছোট আকারের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেই অনুষ্ঠানে আয়োজক কমিটির বাইরে অন্য কোনও অতিথি উপস্থিত ছিলেন না।

 

তবে এ বছর নোবেল ফাউন্ডেশন ২০২২ সালের বিজয়ীদের সঙ্গে গত দুই বছরের বিজয়ীদেরও ডিসেম্বরের নোবেল সপ্তাহে আমন্ত্রণ জানাবে। সেখানে ১০ ডিসেম্বর নোবেল পুরস্কারের মূল্য ১ কোটি সুইডিশ ক্রোনারের (প্রায় ৯ লাখ ডলার) পাশাপাশি বিজয়ীদের হাতে একটি সনদ ও স্বর্ণপদক তুলে দেয়া হবে।

 

১৯০১ সাল থেকে এখন পর্যন্ত ১১৪ বার সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া হয়েছে, পেয়েছেন ১১৮ জন ব্যক্তি। এর মধ্যে চারবার যৌথভাবে এই পুরস্কার পেয়েছেন দু’জন করে। সাহিত্যের এই নোবেল পেয়েছেন মাত্র ১৬ জন নারী। সাত বছর সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া হয়নি। ১৯১৪, ১৯১৮, ১৯৩৫, ১৯৪০, ১৯৪১, ১৯৪২ ও ১৯৪৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া হয়নি। মূলত দুই বিশ্বযুদ্ধের কারণেই ওই বছরগুলো সাহিত্যে নোবেল দেয়া হয়নি।

 

নোবেল কমিটির সদস্যদের যৌন কেলেঙ্কারির ঘটনার জেরে ২০১৮ সালে সাহিত্যের পুরস্কার স্থগিত করে সুইডিশ একাডেমি। পরে ২০১৯ সালে দু’বারের নোবেলজয়ীর নাম ঘোষণা করা হয়। ২০১৮ সালের জন্য পোলিশ লেখক ওলগা টোকারচুক এবং পরের বছরের জন্য অস্ট্রিয়ার পেটার হান্টকরকে সাহিত্যের নোবেল দেয়া হয়।

 

সাড়া জাগানো বই জঙ্গল বুকের জন্য সাহিত্যে সবচেয়ে কমবয়সী হিসেবে ৪১ বছর বয়সে নোবেল পুরস্কার পান রুডইয়ার্ড কিপলিং। তবে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ লেখক হিসেবে ২০০৭ সালে সাহিত্যের নোবেল ৮৮ বছর বয়সে পেয়েছেন ডরিস লেসিং।

 

আগামীকাল শুক্রবার (৭ অক্টোবর) শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। আর ১০ অক্টোবর অর্থনীতিতে বিজয়ী ঘোষণার মাধ্যমে শেষ হবে এবারের নোবেল পুরস্কারের আনুষ্ঠানিকতা।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code