সিরিয়াতে যুক্তরাজ্যের বিমান হামলা

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৫

সিরিয়াতে যুক্তরাজ্যের বিমান হামলা

Manual2 Ad Code

Pakistan (1)

সুরমা মেইল, আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ঘাঁটি লক্ষ্য করে সিরিয়ায় বিমান হামলা শুরু করেছে ব্রিটেন। আরএএফ টরনাডো জেট সিরিয়াতে কথিত ইসলামিক স্টেটের বিরুদ্ধে প্রথম বারের মত বিমান হামলা চালিয়েছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করে বলছে সিরিয়ার পূর্বাঞ্চলে আইএসের দখলে থাকা এমন ছয়টি স্থানকে লক্ষ্য করে এই হামলা করা হয়েছে।

ব্রিটিশ পার্লামেন্ট সামরিক অভিযানের অনুমতি দেওয়ার পরপরই সাইপ্রাসে যুক্তরাজ্যের বিমানঘাঁটি ‘আরএএফ আক্রোটিরি’ থেকে চারটি যুদ্ধবিমান সিরিয়ার আইএসের অবস্থানে হামলা চালায়।

এর মধ্যে দুইটি বিমান ঘাঁটিতে ফেরত এসেছে।

Manual6 Ad Code

প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে “প্রথম বারের মত তারা আক্রমণাত্মক অভিযান করলো সিরিয়াতে”।

Manual2 Ad Code

সিরিয়ায় আইএস জঙ্গি গোষ্ঠীর উপর বিমান হামলা চালাতে বুধবার প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দেয়া প্রস্তাবের উপর হাউজ অব কমন্সে ১০ ঘণ্টা আলোচনা হয়।

Manual2 Ad Code

এরপর ভোটাভুটিতে হামলার পক্ষে ৩৯৭জন এমপি অবস্থান নেন। বিপক্ষে ভোট পড়ে ২২৭টি।

Manual1 Ad Code

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছিলেন, ব্রিটেনে আইএস জিহাদিদের হামলার জন্য অপেক্ষা না করে লড়াইটা আইএসের কাছে নিয়ে যাওয়াটাই ভাল হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code