সিরিয়ার যুদ্ধবিরতি রক্ষায় সব কিছুই করবে ইরান

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৭

সিরিয়ার যুদ্ধবিরতি রক্ষায় সব কিছুই করবে ইরান

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি গোলাম আলী খসরু বলেছেন, সিরিয়ার যুদ্ধবিরতি রক্ষায় রাশিয়া এবং তুরস্কের সঙ্গে একযোগে ইরান সব কিছুই করবে। গত ডিসেম্বরে গোটা সিরিয়ায় এ যুদ্ধবিরতি বলবত হয়েছে।

Manual3 Ad Code

পাশাপাশি সিরিয়া সমস্যার শান্তিপূর্ণ সমাধানে ইরানের বিবৃতি জাতিসংঘের অফিসিয়াল দলিল হিসেবে নিবন্ধন করার জন্যও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান তিনি।

নিরাপত্তা পরিষদের মার্চ মাসের সভাপতি ম্যাথু রেক্রাফটের কাছে এ অনুরোধ পত্র পাঠিয়েছেন তিনি। টেলিগ্রামের একটি চ্যানেলের মাধ্যমে এটি প্রকাশ করেছেন ইরানের আরব এবং আফ্রিকা বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন জাবারি আনসারি।

Manual4 Ad Code

তিনি আরো বলেন, সিরিয়ার সশস্ত্র সংঘাতের শান্তিপূর্ণ সুরাহাকে স্বাগত জানায় ইরান। গত বছরের ডিসেম্বরে ইরান, রাশিয়া এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতি এবং কাজাখাস্তানে রাজধানী আস্তানায় দু’দিনের বৈঠক শেষে দেয়া বিবৃতিতে এ শান্তিপূর্ণ সুরাহার বিষয়টি বলা হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code