সিলেট ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধে ইতিবাচক ভূমিকা পালন করছে ইরান ও হিজবুল্লাহ।
তিনি রাশিয়ার নিউজ চ্যানেল আরটিকে দেয়া সাক্ষাৎকারে আরো বলেছেন, সন্ত্রাস বিরোধী যুদ্ধে ইরানের অংশগ্রহণ ঠেকিয়ে দেয়ার প্রচেষ্টা ‘বাস্তবসম্মত’ নয়।
ল্যাভরভ বলেন, সন্ত্রাস বিরোধী যুদ্ধের আন্তর্জাতিক প্রচেষ্টা থেকে ইরানকে দূরে রাখার চেষ্টা ভিত্তিহীন; কারণ, ইরান নিজে থেকেই সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে।
ইরান ও আমেরিকার সম্পর্ক আগের চেয়ে বেশি খারাপ হয়েছে- উল্লেখ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনের উদ্দেশে বলেন, ইরান সন্ত্রাসবাদের প্রতি সমর্থন দিচ্ছে বলে আপনারা যে দাবি করছেন তার পক্ষে প্রমাণ উপস্থাপন করুন।
দায়েশ বিরোধী যুদ্ধে ইরানের মতো লেবাননের হিজবুল্লাহও যে সক্রিয় অংশগ্রহণ করছে তা স্বীকার করার জন্য তিনি আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানকে সন্ত্রাসবাদের সমর্থক দেশ বলে অভিযোগ করেছিলেন। এর প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, রাশিয়া ইরানকে সন্ত্রাসবাদের সমর্থক মনে করে না। এই ব্যাপারে ট্রাম্পের সঙ্গে দ্বিমত পোষণ করছে মস্কো।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি