সিরিয় পরিস্থিতির অবনতি ঘটিয়েছে মার্কিন জোট

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৭

সিরিয় পরিস্থিতির অবনতি ঘটিয়েছে মার্কিন জোট

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, সিরিয়ায় সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে মার্কিন নেতৃত্বাধীন জোট কোনো ইতিবাচক অবদান তো রাখেই বরং উল্টো আরব দেশটির পরিস্থিতির অবনতি ঘটিয়েছে।

রাজধানী মস্কোয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে মঙ্গলবার এ কথা বলেছেন তিনি। শোইগু বলেন, সিরিয়ায় সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে মূল লক্ষ্য অর্জন করেছে রাশিয়া।

Manual5 Ad Code

এছাড়া, সিরিয়া অভিযানে রাশিয়াকে মার্কিন নেতৃত্বাধীন জোটের সহযোগিতা নিয়েও কথা বলেন তিনি। শোইগু বলেন, তারা যে সহায়তা করেছে তাকে শূণ্যও বলা যাবে না বরং তা শূণ্যের নিচে ছিল। আমেরিকা যে কোনো সহায়তা করেছে তা বাস্তবে রাশিয়া বুঝতেই পারে নি বলে উল্লেখ করেন তিনি।

Manual6 Ad Code

সিরিয়া এবং ইরাকে দায়েশ-বিরোধী লড়াইয়ে ওয়াশিংটনের প্রতি রাশিয়া কার্যত শূণ্য পর্যায়ে সমর্থন দিয়েছে বলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার দাবি করার দু’দিন পর এ বক্তব্য দিলেন শোইগু।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code