সিলেটের আকাশে বজ্রমেঘ, আবহাওয়া অফিসের সতর্কতা

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৪

সিলেটের আকাশে বজ্রমেঘ, আবহাওয়া অফিসের সতর্কতা

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে বজ্রসহ মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। এতে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ভোগান্তি দিনরাত পার করছেন নগরবাসী। এরইমধ্যে  বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত  সিলেটে ১০৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

 

Manual1 Ad Code

এদিকে, আজ (বৃহস্পতিবার) থেকে টানা তিনদিন  সিলেট অঞ্চলে ভারি বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসাথে বজ্রপাত নিয়ে সর্তকতা জারি করেছে আবহাওয়া অফিস।

Manual3 Ad Code

 

আবহাওয়া অফিসের তথ্যমতে, সিলেটের আকাশে বজ্রমেঘ সৃষ্টির কারণে সিলেটজুড়ে বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সিলেটে ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

 

Manual1 Ad Code

এছাড়া গত ২৪ ঘন্টার চেরাপুঞ্জিতে (৯টা থেকে ৯টা পর্যন্ত) বৃষ্টিপাতের পরিমাণ ৩৪৯ মিলিমিটার বলে জানা গেছে।

Manual4 Ad Code

 

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানিয়েছেন, সিলেটে আজ (বৃহস্পতিবার) সকাল থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে তা অব্যাহত থাকবে। এছাড়াও সিলেটে বর্তমানে বজ্রমেঘের অবস্থান রয়েছে। তাই সবাইকে বজ্রপাত থেকে সাবধান থাকতে হবে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code