সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৬

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
জেলার মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের কাছে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

 

বুধবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

Manual6 Ad Code

নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির মিয়া গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সিলেটগামী তেলবাহী ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে রেললাইন থেকে ছিটকে পড়ে।

Manual3 Ad Code

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি লাইনচ্যুত হয়ে একাধিক বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং অন্তত ৬টি বগি লাইনচ্যুত হয়ে পাশের খালে পড়ে যায়।

 

জানা গেছে, দুর্ঘটনায় বগি থেকে বিপুল পরিমাণ তেল আশপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অনেকেই তেল সংগ্রহ করতে ঘটনাস্থলে ভিড় করছেন।

Manual2 Ad Code

 

তিনি আরও জানান, দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালানোর প্রস্তুতি নিচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

(সুরমামেইল/এমএকে)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code