সিলেটের সাথে ট্রেন চলাচল বন্ধ

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৩

সিলেটের সাথে ট্রেন চলাচল বন্ধ

Manual4 Ad Code

সুরমামেইল ডেস্ক :
ইঞ্জিন বিকল হয়ে সিলেট-আখাউড়া রেল সেকশনের সাতগাঁও ও রশিদপুর স্টেশনের মাঝামাঝি স্থানে আটকা পড়েছে পারাবত এক্সপ্রেস।

Manual4 Ad Code

 

সোমবার (০৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা থেকে সিলেটগামী পারাবত আন্তঃনগর ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

Manual4 Ad Code

 

পারাবতের ইঞ্জিন বিকল হওয়ার পর ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গলে এবং চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ভানুগাছ স্টেশনে আটকা পড়ে। এতে পারাবত আন্তঃনগর এক্সপ্রেসসহ ওই তিনটি ট্রেনের কয়েক হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছে।

Manual7 Ad Code

 

কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সহকারী স্টেশন মাস্টার হরিপদ সরকার সত্যতা নিশ্চিত করে বলেন, আখাউড়া থেকে ইঞ্জিন আসার পর লাইন ক্লিয়ার হতে আরও এক-দেড় ঘণ্টা সময় লাগতে পারে।

Manual6 Ad Code

 

(সুরমামেইল/এমবিএন/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code