সিলেটে গণজাগরণ মঞ্চের ডাকা অর্ধদিবস হরতাল পালিত

প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৫

সিলেটে গণজাগরণ মঞ্চের ডাকা অর্ধদিবস হরতাল পালিত

Manual5 Ad Code

shorta

Manual7 Ad Code

সুরমা মেইলঃ সিলেটে লেখক-প্রকাশক হত্যা ও হামলার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের অর্ধদিবস হরতাল কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঢিলেঢলাভাবে পালিত হয়েছে।হরতাল চলাকালে নগরীর সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল।

Manual6 Ad Code

মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু করে দুপুর ১২টা পর্যন্ত চলে। তবে সকাল থেকেই প্রতিদিনের মতোই বিভিন্ন এলাকায় যান চলাচলের খবর পাওয়া গেছে। তবে অন্যান্য দিনের মতো আজ যানবাহনের তেমন চাপ দেখা যায়নি।

Manual1 Ad Code

নগরীর কোর্ট পয়েন্ট, লামাবাজার, সোবহানীঘাট, উপশহর পয়েন্ট, বন্দরবাজার, জিন্দাবাজার, রিকাবীবাজার, আম্বরখানা, কদমতলী বাসটার্মিনাল এলাকা ঘুরে দেখা গেছে, হরতালের দোকান-পাট খোলা রয়েছে। সকাল থেকে নগরীতে ভারি যানবাহন চলাচল কম ছিল। রিকশা ও ব্যাটারী চালিত অটোরিকশা, সিএজি অটোরিকশা, মাইক্রো বাস চলাচল করছে। তবে মহাসড়কে যাত্রীবাহী বাস বা ভারি ভারি যানবাহন চলাচল কম ছিল।

Manual4 Ad Code

গণজাগরণ মঞ্চের মুখ্যপাত্র দেবাশীষ দেব বলেন, সকাল ১০টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে হরতালের সমর্থনে একটিু মিছিল বের করা হয়। মিছিলটি কোর্ট পয়েন্ট হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ জানান, হরতালে নগরীতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা।

যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর প্রতিটি গুরুত্বপূর্ন মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code