সিলেটে চলছে হরতাল: টিয়ার সেল-রাবার বুলেট নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৩

সিলেটে চলছে হরতাল: টিয়ার সেল-রাবার বুলেট নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ

Manual3 Ad Code

ছবি : লিমন আহমদ।


নিজস্ব প্রতিবেদক :
দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে সিলেটেও। সিলেটের বিভিন্ন সড়কে বিএনপি-জামায়াতের সমর্থকদের পিকেটিং করতে দেখা গেছে। খবর পাওয়া গেছে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ এবং পুলিশের পক্ষ থেকে টিয়ার সেল ও রাবার বুলেট ছোঁড়ার।

 

রোববার (২৯ অক্টোবর) সকালে নগরীর জেলরোড এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটনায় বিএনপি কর্মীরা। মহাজনপট্টির গলি থেকে ২০/২৫ জনের একটি দল মিছিল নিয়ে জেল রোড পয়েন্টে এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় তারা রিকশা চলাচলে বাধা দেয়। তবে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে টিয়ার সেল নিক্ষেপ করে বিএনপি কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

Manual1 Ad Code

ছবি : লিমন আহমদ।

Manual5 Ad Code


এসময় পুলিশের দিকে ইট-পাটকের নিক্ষেপ করেন নেতাকর্মীরা। তবে বেশিক্ষণ রাস্তায় থাকতে পারেনি তারা। মিছিল নিয়ে জেলরোডের দিকে চলে যায়।

 

জিন্দাবাজার পয়েন্ট ও কাজি ইলিয়াস এলাকায় সড়কে সকাল সাড়ে ৮টার দিকে তাঁতিপাড়ার গলি থেকে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী হঠাৎ বের হয়ে পুলিশের দিকে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। তবে পুলিশের ধাওয়ায় তারা দাঁড়াতে পারেনি রাস্তায়। এসময় বিএনপি নেতাকর্মীদের দিকে রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। এসময় পিকেটিংকারী একজনের ফেলে যাওয়া মোটরসাইকেল পুলিশ জব্দ করা হয়। এসময় ফাঁকা গুলি করলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে। পরে অতিরিক্ত পুলিশ এসে আশেপাশে অলিগলিতে অভিযান চালায়। সেখান থেকে কয়েকজনকে আটক করে পুলিশ।

ছবি : লিমন আহমদ।

Manual7 Ad Code


সকাল ১০টার দিকে নগরীর দরগাহ গেইটে একটি রিকশায় আগুন দেয় পিকেটাররা। এ সময় একজন সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

 

সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজারে গাছ ফেলে অবরোধ করেন বিএনপি নেতাকর্মীরা। একই সময়ে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেতলিতে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

Manual6 Ad Code

 

সকালে মহানগরের লন্ডনি রোডের হাজীপাড়ার মুখ থেকে ৩০-৩৫টি মোটরসাইকেলে করে বিএনপি নেতাকর্মীরা বের হয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কে গিয়ে সিএনজিচালিত অটোরিকশাসহ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়। পুলিশ আসার আগে তারা এরপর সেখান ত্যাগ করে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code