সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৬
সুরমা মেইল নিউজ :: সিলেট ওসমানী বিমানবন্দর সংলগ্ন বাইশটিলা এলাকায় টিলা কাটার দায়ে ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মো. নাজমুল হুদা বাদী হয়ে বিমানবন্দর থানায় এ মামলাটি দায়ের করেন।
দায়েরকৃত মামলায় রয়েছেন সালাম মশরুর, সিরাজুল ইসলাম, সেবুল আহমদ, শফিকুর রহমানসহ ১৬ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ অধিপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান। এদের মধ্যে চারজনের নাম উল্লেখ করে ও বাকি ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, সম্প্রতি ক্যাম্পের টিলা নামক টিলা কেটে ৩৬০ শতক জলাভূমি ভরাট করা হয়। আবাসিক প্লট তৈরি করে বিক্রির জন্য সালাম মশরুরসহ ছয়জন এই টিলাটি কাটাচ্ছিলেন বলে প্রমাণ পায় পরিবেশ অধিদপ্তর।
এর আগে গত শনিবার টিলা কাটার অভিযোগ পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম নুরুল হুদার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের সাতটি খননযন্ত্র (এক্সকাভেটর) জব্দ করেন। এ সময় টিলা কাটা এলাকার প্রধান ফটক তালাবদ্ধ করে পুরো এলাকা সিলগালা করে দেয়া হয়।
Design and developed by ওয়েব হোম বিডি