সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫
সুরমামেইল ডেস্ক :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুরুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে ধর্ষণের হুমকির অভিযোগে মামলা করেছেন একই কমিটির যুগ্ম-সংগঠক।
বুধবার (১৪ মে) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে মামলটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটির যুগ্ম-সংগঠক সুমাইয়া আক্তার।
মামলার অন্য তিন আসামি হলেন- যুগ্ম আহ্বায়ক সালমান আহমদ খুরশেদ (২৭), যুগ্ম সদস্য সচিব ফখরুল হাসান (২৫) ও রেদোয়ান মুনসি (২৬)।
মামলায় উল্লেখ করা হয়, গত ১০ মে বিকালে মহানগরের সারদা হলের সামনে আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটির যুগ্ম-সংগঠককে গুম, খুন ও ধর্ষণের হুমকি দেন। এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।
বাদীপক্ষের আইনজীবী মো. ওয়াহিদুর রহমান জানান, আদালত মামলাটি তদন্তের জন্য কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
(সুরমামেইল/এমকে)
Design and developed by ওয়েব হোম বিডি