সিলেটে মাদক মামলায় আসামীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৩

সিলেটে মাদক মামলায় আসামীর যাবজ্জীবন কারাদণ্ড

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে মাদক মামলায় আয়লাফ আহমদ (৫৫) নামের এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আসামিকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। আদালতের পিপি অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

Manual4 Ad Code

দণ্ডপ্রাপ্ত আয়লাফ আহমদ সিলেটের গোলাপগঞ্জ উত্তর রণকেলী গ্রামের মৃত আতাউর রহমান আতাই মিয়ার ছেলে।

 

মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, ২০২২ সালের ৮ আগস্ট সন্ধ্যায় গোপন সংবাদে আয়লাফ আহমদের বসত ঘর থেকে ২ লাখ ২৮ হাজার টাকাসহ ১৭ লাখ ৩২ হাজার ৫০০ টাকা মূল্যের ৫ হাজার ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে গোলাপগঞ্জ থানা পুলিশ।

 

এ ঘটনায় গোলাপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) পার্থ সারথি দাস বাদী হয়ে ওইদিন রাতে মাদক আইনে মামলা দায়ের করেন। মামলাটি জিআর ১৪৬/২০২২ মূলে আদালতে রেকর্ডভুক্ত করা হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা একই বছরের ১৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র (নং-১৮০) দাখিল করেন। মামলাটি আদালতে দায়রা ১৬/২০২৩ মূলে বিচারের জন্য রেকর্ড করে এ বছরের ২৯ জানুয়ারি আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।

 

রাষ্ট্রপক্ষে মামলার আইনজীবী ছিলেন অ্যডভোকেট মো. নিজাম উদ্দিন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম।

 

(সুরমামেইল/এমকেএইচ)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code