সিলেটে মিসবাহ সিরাজসহ পাঁচজনের মনোনয়ন প্রত্যাহার

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৩

সিলেটে মিসবাহ সিরাজসহ পাঁচজনের মনোনয়ন প্রত্যাহার

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মিসবাহ উদ্দিন সিরাজসহ পাঁচজন তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

 

রোববার (১৭ ডিসেম্বর) দুপুর পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা মনোনয়ন প্রত্যাহার করেন।

 

সিলেট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ছাড়াও জাকের পার্টির সিলেট-১ আসনের আব্দুল হান্নান, সিলেট-২ আসনের মো. ছায়েদ মিয়া ও সিলেট-৪ আসনের আলী আকবর ও সিলেট-৫ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী কয়সর আহমদ কাওছার তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, দলের প্রতি সমর্থন দিয়েই মনোনয়ন প্রত্যাহার করেছেন।

 

জাকের পার্টি প্রার্থীর অভিযোগ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকায় কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে তারা প্রত্যাহার করেছেন। এদিকে দলের কেন্দ্রীয় নেতারা কোনো ধরনের সমন্বয় করেননি এমন অভিযোগ তৃণমূল বিএনপি প্রার্থীর।

Manual4 Ad Code

 

ঘোষিত তপশিল অনুযায়ী, আজ (১৭ ডিসেম্বর) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিলো। আগামীকাল ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবশেষ আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

 

(সুরমামেইল/এমকেএইচ)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code