সিলেটে রবীন্দ্রনাথ শতবর্ষ স্মরণ উৎসব ৭-৮ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০১৯

সিলেটে রবীন্দ্রনাথ শতবর্ষ স্মরণ উৎসব ৭-৮ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একশ’ বছর আগে সিলেটে এসেছিলেন। তাঁর আগমণের শতবর্ষ পূর্তিতে আগামী নভেম্বরে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেটে বরীন্দ্র শতবর্ষ স্মরণ উৎসব।

 

Manual7 Ad Code

এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে সিলেটের প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

বরীন্দ্রনাথ শতবর্ষ স্মরণ উৎসব পর্ষদের আহ্বায়ক, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় জানানো হয়, ৭ ও ৮ নভেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে দু’দিনব্যাপী উৎসব অনুষ্ঠিত হবে।

 

উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

 

Manual8 Ad Code

আহ্বায়ক কমিটির সদস্য সচিব সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, উৎসবের মূল অনুষ্ঠান ছাড়াও ১ নভেম্বর থেকে সিলেটে বরীন্দ্র শতবর্ষ স্মরণ উৎসবের বিভিন্ন কর্মসূচি শুরু হবে।

 

সভাপতির বক্তব্যে আবুল মাল আবদুল মুহিত বলেন, কবিগুরু বরীন্দ্রনাথ ঠাকুর বাঙালি সাহিত্য ও সংস্কৃতির সিংহপুরুষ। তাঁর রচনাবলীর মাধ্যমে বিশ্ব সাহিত্যে বাঙালির এক সুমহান আসন দখল করে আছে। সাহিত্য-সংস্কৃতির এই মহাপুরুষ শতবর্ষ আগে সিলেট সদরে এসেছিলেন। এ উৎসব সফলভাবে আয়োজনের তিনি সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

 

সভায় স্বাগত বক্তব্য রাখেন পর্ষদের যুগ্ম আহ্বায়ক, মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ।

Manual2 Ad Code

 

বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিদুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি জাবেদ ভদ্র, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম লিটন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code