সিলেট ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৯
নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর মিরাবাজার থেকে র্যাব-৯ এর খাঁচায় আটকা পড়লো ভূয়া সেনা কর্মকর্তা পরিচয়দানকারী প্রতারক চক্রের দুই সদস্য।
বুধবার (০৪ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত সোয়া ১২টায় নগরীর মিরাবাজারস্থ ন্যাশনাল ব্যাংক’র নীচ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের নিকট থেকে স্যামসাং জে-২ ও স্যামসাং গ্র্যান্ড প্রাইম নামের ২টি এন্ড্রোয়েড ফোন জব্দ করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন পুলিশ সুপার র্যাব-৯ এর মিডিয়া অফিসার মো: মনিরুজ্জামান।
গ্রেপ্তারকৃত প্রতারকরা হলো- সুনামগঞ্জ সদও থানাধীন জায়ফপুর গ্রামের মো: মতিউর রহমানের ছেলে জিয়াউর রহমান (১৯) ও গোলাপগঞ্জ থানাধীন নওয়াইপুর (দক্ষিণবাগ) গ্রামের দিপু দাসের ছেলে নারায়ন চন্দ্র দাস (২১)।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) দুপুরে গণ্যমাধমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৯।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে প্রতারকদের নিজ নিজ মোবাইলে থাকা বিভিন্ন সেনাকর্মকর্তার নাম-ছবি দ্বারা পরিচালিত ফেইসবুক আইডি দেখায় এবং ওই সকল ফেইসবুক আইডি দিয়ে বিভিন্ন লোকদের সেনাবাহিনীতে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা পয়সা আদায়ের চেষ্টা করে বলে স্বীকার করেছে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি