দেশ এখন মহাবিপদে: সিলেটে মির্জা ফখরুল

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৬

দেশ এখন মহাবিপদে: সিলেটে মির্জা ফখরুল

Manual3 Ad Code

fakrul

সুরমা মেইল নিউজ : মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার জোর করে ক্ষমতায় থাকার কারণে দেশে খুন, গুম ও অপহরণ বেড়েছে। বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে ফ্যাসিবাদী কর্মকাণ্ড চালাচ্ছে, দেশ এখন মহাবিপদে। এই বিপদ থেকে দেশকে রক্ষা করার এখনই সময় তৃণমূল থেকে আন্দোলন শুরু করে সরকারকে হটানো সম্ভব। তৃণমূল গোছিয়ে বিএনপি দেশের আপামর জনসাধারণকে নিয়ে তাই করবে।

Manual2 Ad Code

রোববার সকালে সিলেট মহানগরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে দলটির জেলা-মহানগরের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

দিনব্যাপী সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট নূরুল হক। এতে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক মো. শাহজাহানসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত আছেন।

Manual4 Ad Code

এর আগে কঠোর নিরাপত্তায় জেলা ও মহানগর বিএনপির সম্মেলন শুরু হয়। সাড়ে ১১টার দিকে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনে সিলেট জেলা ও মহানগর বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচন করতে সরাসরি ভোট দিচ্ছেন ১৩২ কাউন্সিলর।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code