সিলেটে ৭ অনলাইন পোর্টাল রিপোর্টারের বিরুদ্ধে সাইবার মামলা

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২২

সিলেটে ৭ অনলাইন পোর্টাল রিপোর্টারের বিরুদ্ধে সাইবার মামলা

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
সিলেটের ৭ অনলাইন নিউজ পোর্টালের রিপোর্টারের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। গত ২ জুন বাদী হয়ে সিলেটের আদালতে সাইবার ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন সাংবাদিক জাকির হোসেন। মামলা নং-৮১/২২।

Manual2 Ad Code

 

মামলা সূত্রে জানা যায়, এ মামলার আসামী ক্রাইম সিলেট পোর্টালের আবুল হোসেন ও রায়হান হোসেন মান্না মিলে একটি ছবি মনগড়া ভাবে এডিট করে গত দুই বছর ধরে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এতে বাদি জাকির হোসেনের সামাজিক সম্মানহানি ও ব্যবসায়িক এবং অর্থনৈতিক ক্ষতি করে যাচ্ছে।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

বাদি জাকির হোসেন জানান, সিলেটের চিত্র’র রায়হান হোসেন মান্না, এম এ আব্দুর রহিম, গিয়াস উদ্দিন, নাজিম উদ্দিন, ইনবক্সে তাকে প্রাণে মারার হুমকি দেন। এ ঘটনায় দৈনিক লাকসাম ফেইজবুক আইডি’র মালিক পশ্চিমগাঁও গ্রামের আজমসহ ৭ জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করেন।

Manual8 Ad Code

 

মামলাটি আমলে নিয়ে সিলেট পিবিআইকে মামলাটি তদন্তের নির্দেশ দেন সাইবার ট্রাইব্যুনালের বিচারক।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code