সিলেটে ৮ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড, সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২২

সিলেটে ৮ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড, সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
সিলেট জেলায় গত ২৪ ঘণ্টায় ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দুইদিন পর তাপমাত্রা কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবার ২৬ ডিসেম্বর) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান এ তথ্য জানান।

 

Manual6 Ad Code

তিনি জানান, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা/গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

Manual8 Ad Code

 

তিনি আরো জানান, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পাড়ে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে। আগামী দুই দিনের শেষের দিকে তাপমাত্রা কমতে পারে এবং আগামী পাঁচদিনের মধ্যে আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

 

Manual4 Ad Code

হাফিজুর রহমান আরো জানান, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া ও শ্রীমঙ্গলে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খেপুপাড়ায় ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস।

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code