সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেটের আদালত চত্বর দালালমুক্ত করার উদ্যোগ নিয়েছে আইনজীবী সহকারী সমিতি। এরই অংশ হিসেবে বুধবার দিনভর অভিযানে ১২ দালালকে আটক করা হয়। তবে পরবর্তীতে মুচলেকা রেখে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
আইনজীবী সহকারী সমিতির সভাপতি দিলীপ চন্দ্র দেব চৌধুরী জানান, আদালতে আসা বিচারপ্রার্থীদের দালালদের হয়রানির হাত থেকে রক্ষায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন আফাজ এর নেতৃত্বে আইনজীবী সহকারীগণের সহযোগিতায় আদালত আঙ্গিনাকে দালালমুক্ত করতে এ অভিযান চলে। এ সময় আদালতে আসা বিচারপ্রার্থীদের সঠিক আইনি সেবা দিতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন আইনজীবী সহকারী সমিতির নেতারা।
এছাড়া সিলেট জেলা আইনজীবী সমিতির কার্ডবিহীন ও সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির সদস্য নয় এমন আইনজীবী সহকারী পরিচয়দানকারীদের ধরে পুলিশে সোপর্দ করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন সমিতির নেতৃবৃন্দ।
Design and developed by ওয়েব হোম বিডি