সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯
মেইল ডেস্ক : উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী মিতালী মুখার্জি সিলেট মাতাতে আসছেন। সিলেট ক্যাডেট কলেজে গান গাইবেন এ শিল্পী।
আগামী ২০ ও ২১ ডিসেম্বর এ কলেজের ‘ওল্ড ক্যাডেটস এসোসিয়েসন অব সিলেট-ওকাস’ আয়োজিত অষ্টম পুনর্মিলনী অনুষ্ঠিত হচ্ছে। তিন দিনব্যাপী এই উৎসবের দ্বিতীয় দিনে সংগীত পরিবেশন করবেন মিতালী মুখার্জি।
এদিকে সিলেট ক্যাডেট কলেজে সংগীত পরিবেশন করার আগেই শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে ক্যাডেটদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তা পাঠিয়েছেন মিতালী মুখার্জি। সেখানে তিনি বলেন, ওকাসের মিলন উৎসবে আমিও যোগ দিতে মুম্বই থেকে আসবো।
আমার সব গানের ডালি নিয়েই ক্যাডেটদের মধ্যে উপস্থিত হবো। আমার ভীষণ খুশি লাগছে যে, ওকাস আয়োজিত এই উৎসবে আমি অংশ হতে পারছি। সবাইকে তাদের পছন্দের গানের অনুরোধ নিয়ে উপস্থিত থাকতে বিশেষভাবে বলছি।
Design and developed by ওয়েব হোম বিডি