সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান সফি আহমদ

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২২

সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান সফি আহমদ

Manual5 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রাথমিক শিক্ষার অগ্রগতি ও মানোন্নয়নে বিশেষ অবদানের জন্য সিলেট বিভাগে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান। তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি পদেও আছেন।

 

প্রাথমিক শিক্ষা পদক সিলেট বিভাগীয় বাছাই কমিটির সভাপতি ও বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ও সদস্য সচিব প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপপরিচালক মো. জালাল উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

 

Manual7 Ad Code

সফি আহমদ সলমান কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।

 

Manual7 Ad Code

সফি আহমদ সলমান বলেন, জেলার পর বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার গৌরবের অংশীদার কুলাউড়াবাসী। সকলের ভালোবাসা আর সহযোগিতার ফল আমার এই অর্জন। তিনি উপজেলার শিক্ষা সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

Manual1 Ad Code

 

গত ১২ অক্টোবর সিলেট বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ প্রদানের জন্য বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিযোগী বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। ওই সভায় বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন সভাপতিত্ব করেন।

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code